XaiJu
kalponik
kalponik

patreon


Depth or Death

Text-

এ মহানগরের,মর্গ জুড়ে,

ভরে গেছে,,,,

অনুভুতিহীন লাস।

খেয়া ঘাট থেকে ভেসে আসা বেনো জলে

কঙ্কালদের হাড়-জুরোয় বন্দরে,

আর,,,,,

যৌনকাতর এ শহর,

বাড়িয়ে চলেছে একের পর এক,

অন্ধকার গলি।

পাশে শুয়ে থাকা প্রেয়সির প্রিয় লাস,

ধর্ষণ করে ইঁদুরেরা,

মধ্য দুপুরে।

ভিখিরিনী নিজ স্তন হতে,

দুধ খেতে অবাধ্য।

চারিপাশে,লৌহ মুখোশী প্রেমিকের দল,

খুজে বেড়ায়-

মর্গ নগরে ,লাসেদের ভীড়।


তবু যাই, হেঁটে চলে যাই,

লাসেদের রাজত্য দিয়ে-

রাজধানী ভাঙার প্রকল্পে,,,,,

আর,

শব্দ হয় হাড় ভাঙনের।

অনুভুতিদের কঙ্কাল আমি,

নিঃশব্দে মারিয়ে বেড়াই-

চিরবন্দী এই মহানগরে।

-স্নেহ


Soil : Famil

Text editor: Sneha Nandi

Creation of Sizan Azmir

Depth or Death Depth or Death Depth or Death Depth or Death Depth or Death Depth or Death Depth or Death

More Creators